প্রতিষ্ঠানের লোকজনই জড়িত বলে সন্দেহ পুলিশের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বনানী এলাকা থেকে গুলি করে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ২৬ লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গে ওই প্রতিষ্ঠানের লোকজন জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্মচারী রুবেলকে রিমান্ডে আনা হয়েছে। গুলশান থানার উপপরিদর্শক মাসুদ রায়হান জানান, ছিনতাই হওয়া টাকা বনানীর ব্রোকারেজ হাউজ ‘মাইকা প্রপার্টিজ অ্যান্ড সিকিউরিটিজ’-এর। এ প্রতিষ্ঠানের কর্মকর্তা যতীন্দ্র চন্দ্র বর্মণ রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ব্যাংকে ওই টাকা জমা দিতে যাচ্ছিলেন। এ সময় ইকবাল সেন্টারের সামনে কয়েকজন মোটরসাইকেল আরোহী তাঁকে আটকায় এবং গুলি করে হাতের ব্যাগ ছিনিয়ে নেয়। ব্যাগে ২৬ লাখ টাকা ছিল বলে যতীন্দ্র পুলিশকে জানান। নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের উল্টো দিকেই প্রিমিয়ার ব্যাংকে রাখার জন্য ওই টাকা নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন তিনি।