প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের সাংস্কৃতিক সংগঠন সুরধুনী সংগীত নিকেতনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শহরের টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে গতকাল শুক্রবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদিনের এ আয়োজন শেষ হয়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় যশোরের ১৪ জন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ১৪টি প্রদীপ প্রজ্বালন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন। গতকাল সকালে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিকেলে শিশুদের নাচ-গান হয়। পরে সংগঠনের নতুন কমিটির অভিষেক ও আলোচনা সভা হয়।