প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটি সাধারণ পাঠাগারের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সকালে পাঠাগার চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আবারও পাঠাগার চত্বরে এসে আলোচনা সভায় মিলিত হয়। এতে বক্তব্য দেন বিচারপতি এমদাদুল হক, যুগ্ম সচিব ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট প্রশাসন বিভাগের পরিচালক মজিবুর রহমান, রাণীহাটি সাধারণ পাঠাগারের সভাপতি প্রকৌশলী মাহতাব উদ্দিন, মৃত্তিকা গবেষণা উন্নয়ন ইনস্টিটিউট রংপুরের ড. বেগম সামিয়া সুলতানা, পাঠাগারের সাধারণ সম্পাদক আশিক ইকবাল প্রমুখ। শেষে এক হাজার দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।