প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছী শফিউল আলম মডেল একাডেমীর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আজাদ রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর উপদেষ্টা পরিষদের সদস্য বদিউল আলম। অন্যদের মধ্যে বক্তব্য দেন একাডেমীর প্রতিষ্ঠাতা সাবেক লে. কর্নেল শফিউল আলম, প্রথম আলোর প্রতিনিধি এনামুল হক, একাডেমীর অধ্যক্ষ আশরাফুল ইসলাম প্রমুখ। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। আলোচনা শুরুর আগে শিক্ষক-শিক্ষার্থীদের একটি শোভাযাত্রা বের হয়।