প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রদলের শাহ আমির উদ্দিন পক্ষের নেতা-কর্মীদের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামছুল ইসলাম। প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটার পর আলোচনা সভা হয়। শাহ আমির উদ্দিনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন ছাত্রদল নেতা আমির আলী, শফিকুর রহমান, নাজিম উদ্দিন, আমির উদ্দিন, নিজামুল ইসলাম, আখতার হোসেন, আবুল খয়ের, মুহিব উদ্দিন, সাহেল সামাদ, আবদুস শহিদ, আজাদুর রহমান। সভায় বক্তারা বলেন, সরকার অবিলম্বে নিখোঁজ ইলিয়াস আলীকে ফিরিয়ে না দিলে ও নির্বাচনের তারিখ ঘোষণা না করলে বিশ্বনাথ থেকেই সরকার পতনের ডাক দেবে ছাত্রদলের নেতা-কর্মীরা।