প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁয় ১৪ ব্যাটালিয়ন বিজিবির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে ব্যাটালিয়ন সদর পত্নীতলায় নওগাঁ জেলার ধামইরহাট, পত্নীতলা, সাপাহার ও পোরশা উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে আলোচন সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ১৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান, উপ-অধিনায়ক মেজর ইকবাল হাসান, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসেন আহমেদ, পত্নীতলার ইউএনও আকতার মামুন প্রমুখ। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি