প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার নওগাঁয় রানার নাট্য সম্প্রদায়ের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বেলা ১১টায় শহরের পুরাতন হাসপাতাল সড়ক থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গাঁজাগোলার মোড়ে রানার নাট্য সম্প্রদায় চত্বর গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেন মুক্তিযোদ্ধা সদর থানা কমান্ডার গোলাম সামাদানী, রানার নাট্য সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা সদস্য রফিকুল ইসলাম, উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সদস্য সহিদ সালাম প্রমুখ।