প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার সকালে কুড়িগ্রাম শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি জ্যোতি আহমদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা হারুন উর রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, ঘাতক দালাল নির্মূল কমিটি কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক দুলাল বোস প্রমুখ। বক্তারা শহীদজননী জাহানারা ইমামের হাতে গড়া সংগঠন একাত্তরের ঘাতক দালাল নিমূ‌র্ল কমিটির যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন আরও জোরদার করার আহ্বান জানান।