প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫তম প্রতিষ্ঠাবাষিকী উপলক্ষে গতকাল শুক্রবার সকালে কেক কাটা, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল ১০টায় বের করা বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় মাঠে শেষ হয়। সেখানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দা তাজ নাহারের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আ. মজিদ। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলিউল্লাহ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি সৈয়দ লিয়াকত হোসেন প্রমুখ।