প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া উজ্জ্বল সংঘের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গত শুক্রবার রাতে ধানগড়ায় সেন্টার পয়েন্টে অবস্থিত সংঘের অস্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভা ও প্রীতি সম্মেলনের আয়োজন করা হয়। সংঘের সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সদর বালিকা উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবু ইউছুফ জাকারিয়া, ধানগড়া মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক এলাকা পরিচালক আরিফ হোসেন প্রমুখ।