প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরীয়তপুর জেলা প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল রোববার পালিত হয়েছে। জেলার ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর জার্নাল ডট কম নামে একটি প্রতিষ্ঠান সকালে শহরে শোভাযাত্রা করে। বিকেলে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পৌরসভার মেয়র আবদুর রব মুন্সি, প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, রেড ক্রিসেন্টের জেলা সহসভাপতি নুর মোহাম্মদ কোতোয়াল, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ। ১৯৮৪ সালের ১ মার্চ জেলার কার্যক্রম শুরু হয়।