প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাগড়াছড়ির য়ংড বৌদ্ধবিহারের ১১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে আলোচনা করেন মানিকছড়ি জেতবন বৌদ্ধবিহারের অধ্যক্ষ শ্রীমৎ উত্তমা স্থবির, অরণ্য কুটিরের সাধক শ্রীমৎ উপসেন স্থবির, পার্বত্য ভিক্ষু সংঘের সভাপতি ও মিলনপুর বৌদ্ধবিহারের অধ্যক্ষ শ্রীমৎ মৈত্রী সত্যানন্দ মহাস্থবির। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান সাইথোঅং মারমা, মং সার্কেলের রাজা সাচিং প্রু চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা প্রমুখ।