প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জ শহরের বেউথা এলাকায় অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী পুনর্বাসন নিবাসের (রহম) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যক্তিগত উদ্যোগের প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৪০ জন শিশু রয়েছে। গতকাল বিকেলে প্রতিষ্ঠান প্রাঙ্গণে অটিস্টিক শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আবু সাঈদ মামুনের সভাপতিত্বে বক্তৃতা করেন পুলিশ সুপার বিধান ত্রিপুরা, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কিরণ শংকর বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, রহমের প্রধান নির্বাহী নাজনীন বেগম ও সাংবাদিক জাহাঙ্গীর আলম বিশ্বাস।