প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট এমসি কলেজের মোহনা সাংস্কৃতিক সংগঠনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান করেছেন সংগঠনের শতাধিক সদস্য। গত শুক্রবার সন্ধ্যা ছয়টায় নগরের টিলাগড় এলাকার একটি রেস্তোরাঁ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি, শিক্ষক আবুল আনাম মোহাম্মদ রিয়াজ, হাবিবা আক্তার, সুনীল ইন্দু অধিকারী ও শোয়েব আহমদ খান। সংগঠনের সভাপতি ওলিউর রহমান সামীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালন করেন সাধারণ সম্পাদক সামসুদ্দিন সামস। সিলেট প্রতিনিধি|