প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেকনাফের ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বুধবার পালিত হয়েছে। এ উপলক্ষে ব্যাটালিয়নের সৈনিক ও কর্মকর্তাদের নিয়ে দরবার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল এম এম আনিসুর রহমান। উপস্থিত ছিলেন ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শফিউল আজম পারভেজ, ৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ, সেক্টরের জিএসও-২ (অপারেশন) মেজর মো. আমিনুল ইসলাম, ৪২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাশেল ছিদ্দিকী, ক্যাপ্টেন মো. আজাহারুল আলমসহ সংশ্লিষ্ট বিওপির কোম্পানি কমান্ডাররা।