প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের হিলি থেকে প্রকাশিত সাপ্তাহিক হিলি বার্তার ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল মঙ্গলবার পালিত হয়েছে। দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহরের খাদ্যগুদাম সড়কে হিলি বার্তা কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন। হিলি বার্তার সম্পাদকমণ্ডলীর সভাপতি হাকিমপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান, হিলি বার্তার প্রকাশক গোলাম মোস্তাফিজার রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক চৌধুরী, হিলি আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ প্রমুখ।