প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৪৩ ব্যাটালিয়নের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল কে এম ফেরদাউসুল শাহাব। নওগাঁ বিজিবির অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক নজরুল ইসলাম, মেহেদি উল শহিদ প্রমুখ উপস্থিত ছিলেন। ২০০২ সালের ১ আগস্ট চট্টগ্রামের হালিশহরে বিজিবি-৪৩ ব্যাটালিয়ন প্রতিষ্ঠালাভ করে। ২০০৮ সালের ৬ জুন এই ব্যাটালিয়ন নওগাঁয় স্থানান্তরিত হয়।