প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেক কেটে ও প্রীতিভোজ অনুষ্ঠানের মাধ্যমে সিলেটে অবস্থিত ৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল রোববার দুপুরে নগরের আখালিয়া এলাকার বিজিবি দপ্তরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিজিবি-৫-এর ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে. কর্নেল শাহ আলম চৌধুরী। সঞ্চালনা করেন লে. কর্নেল আবু মো. মহিউদ্দিন। আরও উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি আক্কাছ উদ্দিন ভূইয়া, সিলেটের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এস এম রুকন উদ্দিন প্রমুখ।