প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল শনিবার কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বেলা ১১টায় নগরের শহীদ কবির উদ্দিন মুন্সী সড়কে এ উপলক্ষে শোভাযাত্রা হয়। এরপর পুলিশ সুপার কমপ্লেক্সে একটি রেস্তোরাঁয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল। এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের দুই কাউন্সিলর মঞ্জুর কাদের মনি ও সরকার মাহমুদ জাবেদ এবং ফোরামের সভাপতি ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক বাহার রায়হান উপস্থিত ছিলেন।