প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেঞ্চদ রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম বছর পূর্তি উদ্যাপন ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুল হাসান। সন্ধ্যা সাতটার দিকে ওই শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে জমকালো এই আয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৮০ জন মেধাবী শিক্ষার্থীকে ক্রেস্ট দেওয়া হয়। ২০০৭ সালে শহরের নয়াগাঁও এলাকায় ওই স্কুল অ্যান্ড কলেজটি প্রতিষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ প্রতিনিধি