প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বিকন নাট্যকেন্দ্রের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার রাতে টাউন হলে ‘এসো মিলি মুক্তির বন্ধনে’ স্লোগানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিল আলোচনা, সংগীত ও নাটক তামাশা। দেশাত্মবোধক গানের ফাঁকে ফাঁকে শুভেচ্ছা বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) তনিমা তাসনিম, প্রবীণ নাট্যব্যক্তিত্ব মনোয়ার হোসেন, বিপ্লব প্রসাদ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাজ্জাক মুরাদ, সাহিত্যিক শাশ্বত ভট্টাচার্য, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সাধারণ সম্পাদক আল আমিন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক রথীশ চন্দ্র ভৌমিক, সংগঠনের সভাপতি সদরুল আলম প্রমুখ।