প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে শিশু সংগঠন মল্লিকা খেলাঘর আসরের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় চৌমুহনী পাবলিক হল চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি গোলাম কুদ্দুছ। সংগঠনের সহসভাপতি আশরাফ ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৩ আসনের সাংসদ মামুনুর রশিদ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদ মিনারে প্রদীপ প্রজ্বালন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আবুল ফারাহ্‌, কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য প্রণয় সাহা, অভিনেতা আজাদ আবুল কালাম, খেলাঘর নোয়াখালী কমিটির সভাপতি মাখন লাল দাস, নোয়াখালী খেলাঘরের সাধারণ সম্পাদক দীপক আইচ প্রমুখ।