প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে গতকাল মঙ্গলবার বর্ডার গার্ড বাংলাদেশের ২ ব্যাটালিয়নের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিজিবি রংপুর জোনের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজুর রহমান পিএসসিজি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুপুরে দিনাজপুর বিজিবি সেক্টরের প্রশিক্ষণ মাঠে মতবিনিময় সভায় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আখতার ইকবাল বলেন, ১৯৪৮ সালের ২৭ অক্টোবর এই সীমান্তবাহিনী প্রতিষ্ঠিত হয়। ২০০৮ সালের ১৩ মার্চ থেকে দিনাজপুর সেক্টর সদর দপ্তরে ২ বিজিবি ব্যাটালিয়ন অবস্থান করছে। সভায় দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল খালেকুজ্জামান উপস্থিত ছিলেন।