প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার ময়মনসিংহ শহরের হরিকিশোর রায় সড়কের জেলা দক্ষিণ বিএনপি কার্যালয়ে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা কেক কাটেন। এ সময় জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ, নগর বিএনপির সাধারণ সম্পাদক শেখ আমজাদ আলী, যুবদল নেতা এনামুল হক আকন্দ বক্তব্য দেন। তাঁরা যুবদলের রাজনীতির উত্তরোত্তর সমৃদ্ধি জন্য দেশবাসীর সহযোগিতা চান।