প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনে গতকাল বৃহস্পতিবার সিলেটে দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ‘মরণের পাল তুলে জীবন তো আসবেই, ভয় নেই’ স্লোগানে বিকেল চারটায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠানের উদ্বোধন করেন সিলেট উদীচীর প্রথম আহ্বায়ক কমিটির সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য। পরে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে শহীদ মিনারে আলোচনা সভায় মিলিত হয়। এতে অধ্যাপক সফিউদ্দিন আহমদ, উদীচীর কেন্দ্রীয় সহসভাপতি মোহাম্মদ আরশ আলী ও গণসংগীতশিল্পী মাহমুদ সেলিম বক্তব্য দেন।