প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জে উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে গতকাল বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়। সংগঠনের জেলা সভাপতি মতিউল ইসলামের সভাপতিত্বে আলোচনায় কমিউনিস্ট পার্টির সদর উপজেলা সভাপতি আলী নাসিম, উদীচীর জেলা সাধারণ সম্পাদক হামিদা খাতুন, থিয়েটার সার্কেলের জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, মুন্সিগঞ্জ থিয়েটারের জেলা সভাপতি হুমায়ুন ফরিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সম্পাদক জাকির হোসেন প্রমুখ অংশ নেন। একই অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।