প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর তিন দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিন ছিল গতকাল বৃহস্পতিবার। আজ শুক্রবার যশোর টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে এর সমাপনী অনুষ্ঠান হবে। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফায়েকউজ্জামান। এতে সভাপতিত্ব করেন যশোর উদীচীর সভাপতি ডি এম শাহিদুজ্জামান। এর আগে জাতীয় সংগীত ও সংগঠনের নিজস্ব সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সন্ধ্যায় অতিথিরা প্রদীপ প্রজ্বালন করেন। এরপর উদীচীর বন্ধুরা নৃত্য, গান, আবৃত্তি, গীতি-আলেখ্য ও নাটক মঞ্চস্থ করেন। যশোর অফিস|