প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শিল্প সংস্কৃতি সংগ্রাম, আমাদের যুদ্ধ অবিরাম’ স্লোগান নিয়ে পিরোজপুরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উদীচী জেলা কার্যালয়ে সংগঠনের সহসভাপতি তাপস কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে আলোচনা সভায় স্মৃতিচারণা করেন উদীচীর জেলা সংসদের সভাপতি এম এ মান্নান, সাধারণ সম্পাদক খালিদ আবু প্রমুখ। পরে উদীচীর শিল্পীরা গণসংগীত ও লোকগান পরিবেশন করেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি|