প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় জেলা শাখা গতকাল সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কর্নেল তাহেরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। এ উপলক্ষে সকালে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শোভাযাত্রা বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেটি কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে জেলা জাসদ সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জাসদ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এমরান আল আমীন, সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, জাতীয় পরিষদ সদস্য সায়খুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। পঞ্চগড় প্রতিনিধি|