প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল শনিবার। এ উপলক্ষে ফরিদপুরে জেলা জাসদের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। দুপুরে জেলা জাসদ শহরের অম্বিকা হল ময়দানে সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি আবদুল্লাহ মণ্ডল। বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা খন্দকার সাইদুর রহমান, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক নুর ইয়াহিয়াসহ শেখ মজিবুর, শামসুল হক প্রমুখ। বক্তারা বলেন, দেশে জাসদের আদর্শ বাস্তবায়ন করা এখন জরুরি হয়ে পড়েছে। সমাবেশ শেষে অম্বিকা হল থেকে শোভাযাত্রা বের করা হয়। ফরিদপুর অফিস|