প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গতকাল সোমবার। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় চত্বরজুড়ে আঁকা হয়েছিল রংবেরঙের নানা আলপনা। আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল পুরো ক্যাম্পাস। আর এ রকম পরিবেশে আনন্দ-উচ্ছ্বাসে শিক্ষক-শিক্ষার্থীরা মেতে উঠেছিলেন এক ভিন্ন আমেজে। সকাল ১০টায় ক্যাম্পাসে পায়রা উড়িয়ে বর্ষপূর্তি উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. গোলাম শাহি আলম। উদ্বোধন শেষে উপাচার্য শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন। এরপর সবাইকে নিয়ে বের করা হয় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা।