প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এই উপলক্ষে জেলা শাখার উদ্যোগে স্টেশন রোডের দলীয় কার্যালয়ে আলোচনা সভা হয়। এতে জেলা কমিটির সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সমীরণ হালদার, সহসভাপতি আবদুস সোবাহান প্রমুখ।