প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ে ইউনিয়ন ও পৌরসভা ডিজিটাল সেন্টারের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার বিকেলে পঞ্চগড় সরকারি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টুন ইনফরমেশন (এটুআই) প্রকল্প যৌথভাবে এ সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, বিশেষ অতিথি ছিলেন এটুআই প্রকল্পের জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা। এরপর অনুষ্ঠানে ছয়জন ইউপি চেয়ারম্যানকে পুরস্কৃত করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়।