প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীতে শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে ডিজিটাল সেন্টারের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক জাকীর হোসেন। অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরের এটুআই কর্মসূচির জনপ্রেক্ষিত বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা, ভারপ্রাপ্ত পুলিশ সুপার আশরাফুল আলম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সামছুল আলম, সিভিল সার্জন আবদুর রশিদ প্রমুখ।