প্রতিষ্ঠাবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় নানা আয়োজনে ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের (ডিজিটাল সেন্টার) পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ হাদিস পার্ক থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনার নয়টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তারা তাঁদের কাজের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা প্রশাসক মোস্তফা কামাল। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার বিভূতিভূষণ ব্যানার্জি ও জেলা বাজার কর্মকর্তা আবদুস ছালাম তরফদার। ২০১০ সালের ১১ নভেম্বর ‘ডিজিটাল সেন্টার’ স্থাপন করা হয়।