প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংবাদপত্রকে আরও জনপ্রিয় করার অঙ্গীকার নিয়ে খুলনা জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে গত সোমবার রাতে হকার্স ইউনিয়ন কার্যালয়ে ৪২ পাউন্ড ওজনের কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। হকার্স ইউনিয়নের সভাপতি সরদার আনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তারা সংবাদপত্র পাঠকের দুয়ারে পৌঁছানোর জন্য ইউনিয়নকে ধন্যবাদ জানান। ইউনিয়নের নেতারা তাঁদের রুটি-রুজির আন্দোলনকে জোরদার করার ওপর গুরুত্ব দেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক সরদার আনিসুর রহমান। আলোচনায় অংশ নেন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি নাসির হোসেন, ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম তালুকদার, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর গাজী, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রথম আলোর আঞ্চলিক ব্যবস্থাপক আসাদুজ্জামান প্রমুখ।