প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরে ইউনিয়ন পর্যায়ে স্থাপিত ‘ডিজিটাল সেন্টারের’ পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার শোভাযাত্রা, আলোচনা সভা ও উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির সহযোগিতায় শেরপুর জেলা প্রশাসন এর আয়োজন করে। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক এ এম পারভেজ রহিম, এটুআই কর্মসূচির সহকারী পরিচালক জুবায়ের আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) এনামুল হক প্রমুখ।