প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নাট্য সংগঠন বাংলাদেশ গ্রাম থিয়েটার-ইলামিত্র অঞ্চলভুক্ত ইঙ্গিত থিয়েটারের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার রাতে শহরের সাকাম মঞ্চে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন ইঙ্গিত থিয়েটারের শিশু সংগঠন ‘ভোর হলো’র সভাপতি গৌরপ্রিয়া পাণ্ডে। দলীয় সংগীত পরিবেশন করেন রথীন কুণ্ডু, বিষ্ণুপ্রিয়া গোস্বামী, বিভাস ও উর্মিলা। একক সংগীত পরিবেশন করেন প্রীতি ও তুলিকা পালিত। পরে শিশু সাহিত্যিক রফিকুল হক (দাদুভাই) রচিত ও সুখময় বিপরু নির্দেশিত শিশুতোষ নাটক বই বই হই চই মঞ্চস্থ হয়।