প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে গতকাল শনিবার বিকেলে উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে শহরের খলিফাপট্টির স্বাস্থ্যসেবা কেন্দ্রে আলোচনা সভা, গণসংগীত ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সুনীল কুমার বিশ্বাস। বক্তব্য দেন রাজবাড়ী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ শংকর চন্দ্র সিনহা, জেলা উদীচীর সাধারণ সম্পাদক আজিজুল হাসান, সহসভাপতি গোলাম সরোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ-উল-করিম প্রমুখ। সভায় গণমানুষের এই সংগঠন তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।