প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার মানিকগঞ্জে জাসদের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জেলা শহরের শহীদ রফিক সড়কে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জাসদের জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য দেন জাসদের জেলা শাখার সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আসলাম খান প্রমুখ। এরপর দুপুরে শহীদ রফিক সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।