প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের পাহাড়পুর এলাকায় গতকাল রোববার বেলা ১১টায় দিনাজপুর ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আহমদ হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপপরিদর্শক আলতাফ হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কন্দর্প নারায়ণ রায় বক্তব্য দেন।