প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ব্যাটালিয়ন হেডকোয়ার্টার চত্বরে কেক কেটে গতকাল মঙ্গলবার দুপুরে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের অধিনায়ক কর্নেল লুৎফুল কবীর। এ সময় ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, জেলা পরিষদ প্রশাসক আবু বকর ছিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদ, পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।