প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় গতকাল শনিবার আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাপ্তাহিক বাংলার কাগজ-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা থেকে একমাত্র প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা বাংলার কাগজ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় শহিদ মুক্তিযোদ্ধা মঞ্চে সন্ধ্যায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্পাদক মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের উপকমিটির সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক, কবি ও কলামিস্ট তালাদ মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি এম এ হাকাম প্রমুখ।