প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গতকাল রোববার রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে। বেলা ১১টায় বিভিন্ন দাবিসংবলিত ব্যানার-ফেস্টুন, লাল পতাকা ও ঢাকঢোল নিয়ে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি শহরের লালবাগ, শাপলা, জাহাজ কোম্পানি মোড়, বেতপট্টি হয়ে পাবলিক লাইব্রেরি মাঠ ঘুরে স্থানীয় পায়রা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সেখানে সংগঠনের জেলা আহ্বায়ক সাদেক হোসেনের সভাপতিত্বে বাসদ নেতা আবদুল কুদ্দুস, বিশ্ববিদ্যালয় শিক্ষক রিষিণ পরিমল, ছাত্রফ্রন্টের নেতা যুগেশ ত্রিপুরা প্রমুখ বক্তব্য দেন।