প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বেচ্ছাসেবী সংগঠন মেডিসিন ক্লাব প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী আজ রোববার। এ উপলক্ষে মেডিসিন ক্লাব ফরিদপুর মেডিকেল কলেজ শাখা ইউনিট বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। মেডিসিন ক্লাব ফরিদপুর মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি সুমন চন্দ্র দাস বলেন, সকালে মেডিকেল কলেজ চত্বরে শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠান শুরু হবে। এরপর রক্তদান কর্মসূচি ও বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হবে।