প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহানন্দা ট্রাস্ট পরিচালিত মাসুদ-উল হক ইনস্টিটিউটের (উচ্চবিদ্যালয়) দশম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল শুক্রবার উদ্যাপিত হয়েছে। সদর উপজেলার আতাহার এলাকায় বিদ্যালয়টির মাঠে বিকেল পাঁচটায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। ট্রাস্টের কোষাধ্যক্ষ মার্জিনা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ আবদুল ওদুদ, বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক মঈনুদ্দীন মণ্ডল প্রমুখ। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।