প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার অন্যতম নাট্যসংগঠন মেঘদূতের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি গতকাল মঙ্গলবার শেষ হয়েছে। প্রথম দিন রোববার শহরের বিজয়স্তম্ভ চত্বরে আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক মো. আবদুস সামাদ, সদর উপজেলার ইউএনও আশরাফুল মমিন খান, কলেজশিক্ষক জহুরুল কাইয়ুম, মেঘদূতের সভাপতি জিয়াউর রহমান, সাংবাদিক অমিতাভ দাশ প্রমুখ। পরে মেঘদূতের প্রতিষ্ঠাতা সাবেক সাংসদ মফিজার রহমানকে মরণোত্তর ও অন্যতম প্রতিষ্ঠাতা রুহুল হককে সম্মাননা জানানো হয়। দ্বিতীয় দিন সোমবার সংগঠন কার্যালয়ে স্মৃতিচারণামূলক সভা সংগঠনের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শেষ দিন গতকাল সংগঠন কার্যালয় চত্বরে সংগীতানুষ্ঠান হয়। পরে নাটক ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল পরিবেশিত হয়।