প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানব সেবায় নিবেদিত সংগঠন ‘সিলেট বিবেক’-এর সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে রক্তদান কর্মসূচির মাধ্যমে দিনব্যাপী এ অনুষ্ঠান শুরু হয়। বেলা চারটায় শুরু হয় আলোচনা অনুষ্ঠান। এ পর্বে বাউল আবদুর রহমান, সমাজসেবী সাইদুর রহমান, চিত্রশিল্পী অরবিন্দ দাশগুপ্ত ও শিক্ষাবিদ বিজিত কুমার দেকে সম্মাননা দেওয়া হয়। আলোচনা পর্বে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, সিলেট বিবেকের সমন্বয়ক নীরেশ চন্দ্র দাশ, সভাপতি জ্যোতির্ময় সিংহ মজুমদার, সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ বিশ্বাস, সহসম্পাদক কৃষ্ণপদ সূত্রধর প্রমুখ বক্তব্য দেন।