প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা কমলগঞ্জের কাগজ-এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী গত বৃহস্পতিবার উদ্যাপন করা হয়েছে। রাত আটটায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ও কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুল ইসলাম। প্রধান সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন লেখক আহমদ সিরাজ। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের নিয়ে কেক কাটেন ভারপ্রাপ্ত সম্পাদক জুয়েল আহমেদ ও প্রধান সম্পাদক মোস্তাফিজুর রহমান।