প্রতিষ্ঠাবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা সদর উপজেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার শহরে শোভাযাত্রা বের হয়। পরে জেলা জাসদের কার্যালয়ে সদর উপজেলা জাসদের সভাপতি রকিবুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জাসদ কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খাদেমুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য একরাম হোসেন, জেলা জাসদের ভারপ্রাপ্ত সভাপতি সেলেকুজ্জামান চৌধুরী, সাধারণ সম্পাদক গোলাম মারুফ প্রমুখ।